বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

সুখবর দিলেন নাসির-তামিমা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০৪ বার

তামিমা সুলতানা ও এক সময়ের জাতীয় দলের ফিনিশার নাসির হোসেনের বিয়ের বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। ফলে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে তাদের। যা এখনো চলছে। তবে এরই মধ্যে আজ শুক্রবার ফেসবুকে সুখবর দিয়েছেন নাসির হোসেন। বেবি বাম্পের ছবি দিয়ে তিনি জানিয়েছেন, তারা সন্তানের মা-বাবা হতে যাচ্ছেন।

নাসির তার ভেরিফায়েড ফেসবুকে পেজে তাদের যুগলবন্দি ছবি দিয়ে লিখেছেন, ‘এই ক্ষুদ্র ব্যক্তির সঙ্গে সাক্ষাত করতে পেরে খুবই আনন্দিত আমি। যিনি অর্ধেক আমার, অর্ধেক আমার ভালোবাসার। শুকর আলহামদুলিল্লাহ (সব কিছুর জন্য)।’

যদিও তার বাবা হওয়ার খবর আগেই জানা গিয়েছিল। গেল বছরের ডিসেম্বরে নাসির তার আইনজীবীর মাধ্যমে আদালতকে জানিয়েছিলেন, তার স্ত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা। তবে শুক্রবার আনুষ্ঠানিকভাবে তিনি তার স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার ছবি প্রকাশ করলেন।

উল্লেখ্য, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা সুলতানা ও নাসির হোসেন বিয়ে করেন। কিন্তু বিয়ের ১০ দিনের (২৪ ফেব্রুয়ারি) মাথায় তামিমার প্রথম স্বামী রাকিব হাসান নাসির ও তার বিরুদ্ধে মামলা করেন। মামলায় আগের বিয়ে গোপন থাকা অবস্থায় অন্যত্র বিয়ে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়ায় মানহানির অভিযোগ আনা হয়। সেই মামলা এখনো চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com