বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

পার্কে বসে ককটেল বানাচ্ছেন ইউক্রেনের নারীরা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৭৭ বার

কাজ শেষে একটি নাচের ক্লাস ও পার্টির পরিকল্পনা করেছিলেন ইংরেজির শিক্ষক এরিনা। কিন্তু সেই পরিকল্পনা আর বাস্তবে রূপ পায়নি। ওইদিনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সেনাদের ইউক্রেনে হামলার নির্দেশ দেন। ফলে সেই নাচের ক্লাস ও পার্টি আর করা হয়নি এরিনার। তবে সেই পরিকল্পনার তিন দিন পর তিনি এখন যা করছেন তাতে চমকে যাবেন অনেকেই।

বিবিসি জানিয়েছে, ইংরেজির এই শিক্ষিকা এখন একটি পার্কে মলটভ ককটেল (পেট্রোল বোমা) তৈরি করছেন। আরও বহু নারীর সঙ্গে ঘাসের ওপর কুঁকড়ে থেকে ককটেল বানিয়ে যাচ্ছেন এরিনা। এমন দৃশ্য ইউরোপের অধিকাংশ মানুষের কাছেই অকল্পনীয়।

ইউক্রেনের রাজধানী কিয়েভের দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর দিনিপ্রোতে এরিনারা এখন রুশ সেনাদের অগ্রসর হওয়ার বিরুদ্ধে আত্মরক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

এরিনা বলেন, ‌কেউ ভাবেনি আমরা এভাবে দিন কাটাব। মনে হচ্ছে এখন এই কাজটি করাই একমাত্র গুরুত্বপূর্ণ। কথাগুলো যখন বলছিলেন, এই শিক্ষকের মুখ ও চুল পলিস্টাইরিনের সাদা ধুলোয় মেখে ছিল।

তিনি বলেন, এটা বেশ ভয়ংকর। সত্যিই বুঝতে পারছি না আমরা কি করছি। আমাদের কিছু করা দরকার।

এরিনার কয়েক মিটার দূরে থাকা এলেনা ও ইউলিয়া নামের আরও দুই নারী জানান, তারা তাদের সন্তানদের দাদা-দাদির কাছে রেখে আসবেন এবং এই অস্ত্র তৈরিতে সাহায্য করবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com