বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

ভারতে সংক্রমণ কমলেও মৃত্যুহারে উদ্বেগ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ১৮৭ বার

মহামারীর ধাক্কা কাটিয়ে এখন অনেকটাই সুস্থ ভারত। প্রায় প্রতিদিনই কোভিড গ্রাফে বড়সড় পতন চোখে পড়ছে। মঙ্গলবারও ফের লাফিয়ে কমল দেশের করোনা সংক্রমণ। তবে মৃত্যুর হারে উদ্বেগ জারি থাকছেই।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯১৫ জন, সোমবার এই সংখ্যা ছিল ৮ হাজার। আর এক দিনে দেশে করোনার বলি ১৮০ জন। যা সোমবার ছিল ১১৯। মঙ্গলবার তা ফের বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় মহামারীর কবল থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৮৬৪ জন। সুস্থতার হার ৯৮.৫৮ শতাংশ। অনেকটা কমেছে পজিটিভিটি রেটও। এই মুহূর্তে তা ০.২২ শতাংশ।

দেশে কমেছে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যাও। এই মুহূর্তে তা ৯২ হাজার ৪৭২, যা আগের দিনের তুলনায় ১০ হাজার ১২৯ কম। শতকরা হিসেবে এই মুহূর্তে তা মোট করোনা রোগীর মাত্র ০.২২ শতাংশ। কোভিডের বিরুদ্ধে লড়তে টিকাকরণ চলছে জোরকদমে।

গত ২৪ ঘণ্টায় ১৮ লাখ ২২ হাজারের বেশি মানুষের টিকাকরণ সম্পূর্ণ। এ নিয়ে মোট ১৭৭ কোটি ৭০ লাখের বেশি মানুষ টিকা পেয়েছেন বলে জানা যাচ্ছে পরিসংখ্যানে। টিকা দেয়া হচ্ছে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের এবং বয়স্কদের দেওয়া হচ্ছে বুস্টার ডোজ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com