বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

রুশ সেনাদের বিরুদ্ধে ইউক্রেনে ধর্ষণের অভিযোগ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ১৮৩ বার

দখল করা শহরগুলোতে রাশিয়ার সেনারা নারীদের ধর্ষণ করছেন বলে অভিযোগ করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। আজ শুক্রবার তিনি এ অভিযোগ করেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। তবে কুলেবা তার অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি। রয়টার্সও নিরপেক্ষভাবে তার ওই দাবি যাচাই করতে পারেনি।

যুক্তরাজ্যের লন্ডনে চ্যাথাম হাউসের এক অনুষ্ঠানে কুলেবা বলেন, যখন শহরগুলোতে বোমা পড়ে, যখন সৈন্যরা অধিকৃত শহরগুলোতে নারীদের ধর্ষণ করে, তখন আন্তর্জাতিক আইনের দক্ষতা সম্পর্কে কথা বলা কঠিন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যারা এ যুদ্ধকে সম্ভব করেছে তাদের বিচারের মুখোমুখি করা হবে।

এদিকে, রাশিয়ার দখল করা খেরসনের বাসিন্দা স্বেতলানা জোরিনা নামে এক তরুণী সিএনএনকে বলেন, দখলদার সৈন্যরা এরই মধ্যে স্থানীয় নারীদের ধর্ষণ করা শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com