বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

কোভিড পরীক্ষা ছাড়াই যাওয়া যাবে সৌদি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ১৮৩ বার

সৌদি আরবে ভ্রমণের ক্ষেত্রে এখন থেকে আর কোভিড পরীক্ষার সনদ লাগবে না। তবে শুধুমাত্র বাড়তি একটি স্বাস্থ্য বীমা লাগবে, যাতে করোনাভাইরাসে আক্রান্ত হলে সেই খরচ বহন করা যায়। এছাড়া সেখানে গিয়ে বিদেশি নাগরিকদের কোয়ারেন্টিনেও থাকতে হবে না।

দেশটির সংবাদ মাধ্যম সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় সব ধরনের বিধিনিষেধ শিথিল করেছে সৌদি সরকার। শনিবার থেকেই এ নিয়ম কার্যকর হয়েছে।

নতুন নিয়মে খোলা জায়গায় মাস্ক পরা এবং সামজিক দূরত্ব বজায় রাখার বাধ্যবাধকতা তুলে নেয়া হয়েছে। তবে বদ্ধ পরিসরে লোকসমাগমে মাস্ক পরার নিয়ম বহাল রেখেছে কর্তৃপক্ষ।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, অনুষ্ঠান আয়োজন বা লোকসমাগমে এখন আর কোনো বাধা নেই। মক্কার মসজিদুল হারাম এবং মদিনা মসজিদে নববীসহ দেশটির সব মসজিদ থেকেও শারীরিক দূরত্ব বজায় রাখার নিয়ম প্রত্যাহার করা হয়েছে। তবে মসজিদের ভেতরে সবাইকে মাস্ক পরতে হবে।

শিথিল করা নিয়মে এখন থেকে দক্ষিণ আফ্রিকা, নমিবিয়া, বতসোয়ানা, জিম্বাবুয়ে, লেসোথো, ইসোয়াতিনি, মোজাম্বিক, মালাউই, মরিশাস, জাম্বিয়া, মাদাগাস্কার, অ্যাঙ্গোলা, সিসিলি, কমোরোস, নাইজেরিয়া, ইথিওপিয়া ও আফগানিস্তান থেকেও যাত্রীরা এখন সরাসরি ফ্লাইটে সৌদি আরবে যেতে পারবেন।

উল্লেখ্য, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে গত জানুয়ারির মাঝামাঝি থেকে আফ্রিকার বেশ কয়েকটি দেশের সঙ্গে সরাসরি ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছিল সৌদি সরকার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com