বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মসজিদে ভয়াবহ বন্দুক হামলা লাইভ করার অভিযোগে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

মোশাররফ করিম ও পরীর কল রেকর্ড ফাঁস, নেটদুনিয়ায় হইচই

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ২২৪ বার

গেল শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছেন মোশাররফ করিম ও পরীমনি অভিনীত সিনেমা ‘মুখোশ’। ইফতেখার শুভ পরিচালিত সিনেমাটি দেশের ৩৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। তবে এর মধ্যে প্রকাশ্যে এসেছে মোশাররফ করিম ও পরীর একটি কল রেকর্ড। যা নিয়ে রীতিমত হইচই পড়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

ফোন আলাপে শোনা যায়, পরীমনিকে রাতে তার বাসায় যাওয়ার জন্য বলছেন মোশাররফ করিম। অল্প সময়ের মধ্যে কল রেকর্ডটি অন্তর্জালে ভাইরাল হয়ে যায়; এ নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, এটি বাস্তবের কোনো ফোনালাপ নয়। ‘মুখোশ’র প্রচারণার কৌশল হিসেবে এমন পন্থা বেছে নিয়েছেন সিনেমাটির সংশ্লিষ্টরা। আর আজ রোববার টাইগার মিডিয়ার ফেসবুক পেজে অডিও প্রকাশ করা হয়। এই কল রেকর্ডটি ‘মুখোশ’ সিনেমার একটি দৃশ্যে ব্যবহার করা হয়েছে বলেও জানা গেছে।

এদিকে, ‘মুখোশ’ সিনেমায় ইব্রাহীম খালীদি নামে একজন লেখকের ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। পরীকে দেখা যাবে সাবরিনা নামে এক সাংবাদিক চরিত্রে। এতে আরও অভিনয় করেছেন জিয়াউল রোশান, আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, এলিনা শাম্মী, প্রাণ রায় প্রমুখ। সিনেমাটি নির্মাতা ইফতেখার শুভর ‘পেজ নাম্বার ৪৪’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com