বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

ইউক্রেনে মিগ-২৯ জঙ্গিবিমান পাঠাতে পোল্যান্ডের প্রস্তাব নাকচ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ১৯২ বার

ইউক্রেনকে মিগ-২৯ জঙ্গিবিমান দিয়ে পোল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করার জন্য যে প্রস্তাব দিয়েছে তা নাকচ করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। আজ ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পোল্যান্ডের এই প্রস্তাব সম্পর্কে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, ‘ইউক্রেনকে বিমান দেওয়ার ব্যাপারে পোল্যান্ড যে প্রস্তাব দিয়েছে তা সমর্থন যোগ্য নয়। পোল্যান্ডের সেই প্রস্তাবে ছিল, তারা কিছু সাবেক সোভিয়েত ইউনিয়ন তৈরি মিগ-২৯ যুদ্ধবিমান জার্মানির মার্কিন ভিত্তিতে হস্তান্তর করবে এবং যুক্তরাষ্ট্র সেগুলোকে ইউক্রেনে পাঠাবে।’

তিনি আরও বলেন, ‘পোল্যান্ডের এই প্রস্তাব কতটা যৌক্তিক তা আমাদের কাছে একেবারেই পরিষ্কার নয়। এই বিষয়টি কি ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করবে তা নিয়ে পোল্যান্ড ও ন্যাটো জোটের অন্য সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্র পরামর্শ অব্যাহত রাখবে। আমরা মনে করি পোল্যান্ডের এই প্রস্তাব সমর্থনযোগ্য নয়।’

এদিকে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ইউক্রেন এখনো তার বিমান উড়াতে এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবহার করতে সক্ষম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com