বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

একদিন ছুটি নিলেই ঈদে মিলবে নয় দিন ছুটি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ১৭২ বার

বরাবরের মতো এবারও ঈদুল ফিতরে দীর্ঘ ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা। একদিন ছুটি নিলেই পেয়ে যাবেন টানা ৯ দিন ছুটি। গতকাল মঙ্গলবার এ বছরের রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। সূচি অনুযায়ী রমজান শুরুর সম্ভাব্য তারিখ আগামী ৩ এপ্রিল।

৩০ রোজা পূর্ণ হলে ঈদ উদযাপন হবে ৩ মে। সেক্ষেত্রে ঈদুল ফিতরে দেশের সরকারি-বেসরকারি চাকরিজীবীরা ২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত টানা ছয় দিনের ছুটি পাবেন।

ঈদের ছুটি মূলত তিনদিন। তবে ঈদের আগে সাপ্তাহিক ছুটি ও মে দিবসের ছুটি মিলিয়ে এবার ঈদের ছুটি বেড়ে ছয় দিন হতে পারে। ছুটির হিসাবে দেখা যাচ্ছে, ঈদের আগের দিন ২৯ এপ্রিল হচ্ছে শুক্রবার। পরদিন ৩০ এপ্রিল শনিবার। আর ১ মে রোববার শ্রমিক দিবসের সরকারি ছুটি। সোম, মঙ্গল ও বুধবার যথাক্রমে ২, ৩ ও ৪ মে ঈদের সরকারি ছুটি মিলে মোট ছুটি দাঁড়াচ্ছে ছয়দিন।

এক্ষেত্রে ৫ মে বৃহস্পতিবার কেউ ছুটি নিতে পারলে ৬ ও ৭ মে (শুক্র ও শনিবার) মিলিয়ে তিনি মোট ৯ দিন ঈদের ছুটি কাটাতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com