মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

ওয়াটসনের সঙ্গে জ্বলে উঠল রংপুরও

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৪ জানুয়ারী, ২০২০
  • ৪২৬ বার

বঙ্গবন্ধু বিপিএলের শুরু থেকেই খারাপ অবস্থা রংপুর রেঞ্জার্সের। তলানি থেকে দলকে ওপরে তুলতে রংপুর অস্ট্রেলিয়া থেকে উড়িয়ে আনেন শেন ওয়াটসনকে। কিন্তু চার ম্যাচ খেলে মাত্র ১৫ রান করেন এই ডানহাতি হার্ডহিটার। অবশেষে সিলেট পর্নে এসে সিলেটের বিপক্ষেই জ্বলে উঠলেন ওয়াটসন। তার সঙ্গে জ্বলে উঠেছে রংপুরও।

তার দুর্দান্ত হাফসেঞ্চুরিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০০ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয় সিলেট থান্ডারকে । এই টার্গেটে খেলতে নেমে ১৯ ওভার ১ বলে ১৬১ রানে থেমে যায় সিলেট। ইনজুরির কারণে মনির হোসেন ব্যাটিং করতে নামতে পারেননি।

রংপুরের দেওয়া টার্গেটে খেলতে নেমে আন্দ্রে ফ্লেচারের ঝোড়ো ইনিংসে শুরু হয় সিলেটের যাত্রা। তবে ১২ বলে ১৯ রান করে এই ক্যারিবীয় সাজঘরে ফেরেন। সর্বোচ্চ ৩৭ বলে ৬০ রান করেন রাদারফোর্ড। এ ছাড়া মিথুন ২২ বলে ৩০ ও শফিকুল্লাহ করেন ৯ বলে ১০ রান। রংপুরের হয়ে দুই উইকেট করে নেন মোস্তাফিজ, তাসকিন ও লুইস গ্র্যাগোরি।

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নাইম-ওয়াটসনের ৭৭ রানের জুটিতে দুর্দান্ত শুরু করে রংপুর। ৪২ রানে নাইম ফিরে গেলে ভাঙে ওপেনিং জুটি। ওয়াটসন মাত্র ৩৬ বলে ৬৮ রান করেন। তার ইনিংসটি ৬টি চার ও ৫টি ছয়ের মারে সাজান।
মাঝে ডেলপোর্ট ১৮ বলে ২৫, গ্র্যাগোরি ৯ বলে ১৫, মোহাম্মদ নবী ১৭ বলে ২৩ রান করেন। ফজলে মাহমুদ আট বলে ১৬ রান করে অপরাজিত ছিলেন। সিলেটের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন এবাদত হোসাইন। সবচেয়ে খরুচে বোলার ছিলেন সান্টোকি। চার ওভারে তিনি ৫৬ রান দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com