বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলির মামলার রায় হচ্ছে না আজ

রাশিয়া থেকে সব সংবাদদাতা প্রত্যাহার করলো নিউইয়র্ক টাইমস

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৩৩৬ বার

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদপত্র নিউইয়র্ক টাইমস রাশিয়া থেকে তাদের সকল সংবাদদাতা প্রত্যাহার করেছে বলে জানিয়েছে দেশটির অপর এক সংবাদমাধ্যম সিএনএন। সংবাদমাধ্যমটির রাশিয়ায় সরেজমিনে কোনো প্রতিনিধি থাকবে না; শত বছরের বেশি সময়ে এটিই প্রথম ঘটনা।

এক টুইটবার্তায় নিউইয়র্ক টাইমসের সাবেক মস্কো ব্যুরো নিল ম্যাকফারকুহার লিখেছেন, মস্কোর নিউইয়র্ক টাইমসের ইতিহাসে দুঃখজনক ঘটনা। রাশিয়া থেকে সব সংবাদদাতা প্রত্যাহার করা হচ্ছে। ১৯২১ সাল থেকে সেখানে আমাদের নিয়মিত রিপোর্টার ছিল, ভিসা জটিলতার কারণে সাময়িক কিছু সময় বিরতি ছিল। স্ট্যালিন, স্নায়ুযুদ্ধ কিছুই আমাদের তাড়াতে পারেনি।

এর আগে নিউইয়র্ক টাইমস গতকাল মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে রাশিয়া থেকে সকল প্রতিনিধি প্রত্যাহারের তথ্য জানিয়েছে। রাশিয়া সম্প্রতি ইউক্রেনে তাদের সেনাবাহিনী ‘বিশেষ অভিযান’ বা যুদ্ধ নিয়ে একটি আইন পাস করেছে। এই আইনে যুদ্ধ নিয়ে মিথ্যা তথ্য প্রকাশ করলে ১৫ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এর জেরেই রাশিয়া থেকে সংবাদ প্রতিনিধিদের প্রত্যাহার করল নিইইয়র্ক টাইমস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com