বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

‘স্কয়ার সুরের সেরা’র বিচারক ন্যান্সি-সিয়াম

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ১৯৮ বার

শেষ প্রান্তে চলে এসেছে মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো ‘স্কয়ার সুরের সেরা’। স্কয়ার গ্রুপের কর্মীদের নিয়ে গানের লড়াইয়ে আজ (১১ মার্চ) সেরা-৬ প্রতিযোগী প্রথমবারের মতো একই পর্বে গাইবেন ২টি গান, তাও দ্বৈত গান। আর এই বিশেষ পর্বে অতিথি বিচারক হিসেবে থাকবেন সংগীতশিল্পী ন্যান্সি। এ ছাড়া আগামীকাল শনিবার (১২ মার্চ) সেরা-১০ থেকে বাদ পড়ে যাওয়া ৬ জন প্রতিযোগী গাইবেন নিজেদের পছন্দের গান। আর এই বিশেষ পর্বে অতিথি বিচারক হিসেবে থাকবেন সদ্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী চিত্রনায়ক সিয়াম আহমেদ। প্রতিযোগিতার মূল বিচারক হিসেবে সুরকার, সংগীতশিল্পী এস আই টুটুল, সংগীতশিল্পী ও স্থপতি রুমানা ইসলাম এবং সংগীত পরিচালক, সংগীতশিল্পী পিন্টু ঘোষ থাকছেন অতিথি বিচারকদের সঙ্গে। আজ বিচারকদের সামনে গান পরিবেশন করবেন স্কয়ার পরিবারের হৃদয়, জয়প্রকাশ, সুকান্ত, মুমু, আরিফুল ও জুঁই। পুরো আয়োজনের সঞ্চালক সময়ের জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ, গ্রন্থনায় রুম্মান রশীদ খান, প্রযোজনায় অজয় পোদ্দার। প্রতি শুক্র ও শনিবার, সন্ধ্যা সাড়ে ৭টায়, মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে ‘স্কয়ার সুরের সেরা’।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com