সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী ‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

রোববার দেশে আসবে হাদিসুরের লাশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ২১৯ বার

ইউক্রেনের অলভিয়া বন্দরে রাশিয়ার রকেট হামলায় নিহত ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের নাবিক হাদিসুর রহমানের লাশ আগামীকাল রোববার দেশে আনা হবে। রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে শনিবার দিবাগত রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে তার লাশ বহনকারী বিমান।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসাইন জানান, শুক্রবার রাত ১২টার দিকে হাদিসুরের লাশ বুখারেস্ট বিমানবন্দরে পৌঁছায়। রোববার রাত ৮টায় তার্কিশ এয়ারের একটি ফ্লাইটে ঢাকায় আসবে হাদিসুরের লাশ।

এর আগে হাদিসুরের লাশ নিয়ে একটি ফ্রিজারভ্যান শুক্রবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় মলদোভা হয়ে রোমানিয়ায় যাত্রা করে। সন্ধ্যা সাড়ে ৭টায় মলদোভা সীমান্ত থেকে রোমানিয়া বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা তার লাশ গ্রহণ করেন।

২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে পড়ে বাংলাদেশী জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ হামলার শিকার হয়। এতে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাদিসুর রহমান নিহত হন। জাহাজে ২৯ জন বাংলাদেশী নাবিক ছিলেন। জীবিত ২৮ নাবিক এবং নিহত হাদিসুরের লাশ ৩ মার্চ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে ইউক্রেনের একটি বাংকারে নেয়া হয়। সেখান থেকে জীবিতদের নিরাপদে রোমানিয়ায় নিয়ে যাওয়া হয়। গত ৯ মার্চ দুপুর ১২টার দিকে তারা দেশে ফিরেছেন। হাদিসুরের লাশ এখন দেশে আসার পথে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com