বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

বিমানে অসুস্থ পররাষ্ট্রমন্ত্রী, ভর্তি সিএমএইচে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৩১০ বার

তুরস্ক থেকে ঢাকা ফেরার পথে বিমানে অজ্ঞান হয়ে পড়েন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। প্রাথমিক চিকিৎসার পর গতকাল রোববার তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। বিকেল তিনটার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রীর ভাই পল্লী শিশু ফাউন্ডেশন বাংলাদেশ ও ঢাকা ডেল্টা হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান এ এস এ মুয়িয সুজন।

তিনি বলেন, তুরস্ক থেকে ফেরার পথে পররাষ্ট্রমন্ত্রী ঘুমাতে পারেননি। তুরস্কে ঠান্ডা ছিল, দুবাইয়ে তাপমাত্রা বেশি ছিল, এসব কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। ঢাকা ফেরার পথে টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটে তিনি অজ্ঞান হয়ে পড়েন। তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন।

চিকিৎসকরা ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের পর পররাষ্ট্রমন্ত্রীর অবস্থার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন। তবে এখন পররাষ্ট্রমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে তিনি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com