বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ভ্রমণের ক্ষেত্রে সকল কোভিড বিধি বাতিল করছে বৃটেন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২০৮ বার

ভ্রমণের ক্ষেত্রে অবশিষ্ট সকল কোভিড বিধি তুলে নিচ্ছে বৃটেন। এরফলে আবারও কোভিড-১৯ মহামারির আগের সময়ের মতো চলাফেরা করতে পারবে মানুষ। সোমবার এক ঘোষণায় বৃটিশ সরকার জানিয়েছে, ইস্টারের সময় যে ছুটি পাওয়া যায় সেটিকে সহজ করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামি শুক্রবার থেকে নতুন এই ঘোষণা কার্যকর হবে। এ খবর দিয়েছে সিবিসি।

এ নিয়ে পরিবহণ মন্ত্রী গ্রান্ট শ্যাপস বলেন, নতুন এই পরিবর্তনের অর্থ হচ্ছে, মানুষ এখন সুন্দর পুরোনো দিনের মতো ভ্রমণ করতে পারবেন। এখন থেকে আর কোনো প্যাসেঞ্জার লোকেটর ফর্ম পূরণ করতে হবে না। এছাড়া যারা কোভিড ভ্যাকসিন নেননি, তাদের জন্য কোভিড পরীক্ষার বাধ্যবাধকতাও আর থাকছে না। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বৃটেনের এয়ারলাইনগুলো।

ভার্জিন আটলান্টিক ও বৃটিশ এয়ারওয়েজ জানিয়েছে, কিছু রুটের ক্ষেত্রে মাস্ক পরার বাধ্যবাধকতাও তুলে নিচ্ছে তারা।

যদিও বৃটেনজুড়েই বাড়ছে কোভিড সংক্রমণ। জানুয়ারির পর থেকে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ডে সর্বোচ্চ সংক্রমণ দেখা যাচ্ছে। গত সাত দিনে ৪ লাখ ৪৪ হাজার জনের কোভিড শনাক্ত হয়েছে বৃটেনে, যা তার আগের সপ্তাহ থেকে ৪৮ শতাংশ বেশি। এছাড়া হাসপাতালগুলোতে বাড়ছে কোভিড রোগীর সংখ্যাও। বিজ্ঞানীরা বলছেন, ওমিক্রনেরই একটি সাব-ভ্যারিয়েন্টের কারণে নতুন সংক্রমণ বাড়ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com