মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

সাহাবুদ্দীন আহমদ গণতন্ত্র ফিরিয়ে আনার ব্যবস্থা করেছিলেন : মির্জা ফখরুল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ১৮৭ বার

সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে অনন্য হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সাহাবুদ্দীন আহমদ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ভূমিকা পালন করেছেন। ১৯৯১ সালে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সর্বসম্মতভাবে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনকালীন সময়ে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন এবং একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা করেছিলেন।’

আজ শনিবার বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুর পর জাতীয় প্রেস ক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বার্ষিক কাউন্সিলে বিএনপি মহাসচিব শোক প্রকাশ করতে গিয়ে এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা বিশ্বাস করি- এ দেশের মানুষ যতদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করবে, ততদিন তাকে স্মরণ করবে। তার যে ভূমিকা নিঃসন্দেহে দেশের গণতান্ত্রিক ইতিহাসে অনন্য হয়ে থাকবেন।’ তার আত্মার মাগফিরাত কামনা করেন বিএনপি মহাসচিব।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে মারা যান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ। তার বয়স হয়েছিল ৯২ বছর। নব্বইয়ের গণআন্দোলনের পর বাংলাদেশে গণতন্ত্র ফেরার প্রক্রিয়ায় অন্তর্বতীকালীন সরকারের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন সাহাবুদ্দীন আহমদ। পরে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়া্র পর রাষ্ট্রপতি করা হয়েছিল তাকে। ২০০১ সালে বঙ্গভবন থেকে বিদায় নেওয়ার পর ঢাকার গুলশানের বাড়িতে অনেকটা নিভৃত জীবন যাপন করছিলেন সাহাবুদ্দীন আহমদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com