বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বিচারপতি সাহাবুদ্দীনের সম্মানে রোববার বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৪০৩ বার

সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীকাল রোববার সুপ্রিম কোর্টের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত হয়েছে। এদিন সকাল ১০টায় সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে বিচারপতি সাহাবুদ্দীন আহমদের জানাজা অনুষ্ঠিত হবে বলেও এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

২০ থেকে ৩১ মার্চ পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি রয়েছে। এ সময় চেম্বার আদালতসহ কোর্টের কয়েকটি অবকাশকালীন বেঞ্চ চালু থাকছে। সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে সুপ্রিম কোর্টের ঐতিহ্য অনুসারে রোববার অবকাশকালীন বেঞ্চের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সাহাবুদ্দীন আহমদ শনিবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৯২ বছর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com