বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

র‍্যাবের বিষয়টি জটিল, নিষেধাজ্ঞা এখনই উঠছে না

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ১৪৮ বার

নিষেধাজ্ঞার পর বিগত তিন মাসে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। রবিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড এই সন্তোষ প্রকাশ করেছেন।

এর আগে ঢাকা-ওয়াশিংটন অংশীদারি সংলাপ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংলাপ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ভিক্টোরিয়া নুল্যান্ড।

এদিন আয়োজিত সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভিক্টোরিয়া নুল্যান্ড।

 

সংলাপ শেষে ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, র‍্যাবের কার্যক্রমের ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্র। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ রয়েছে। বিগত তিন মাসের কর্মকাণ্ডে আমরা তাদের উন্নয়ন দেখছি। তবে র‍্যাবের বিষয়টি জটিল বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র জানায়, সংলাপে র‌্যাবের তিন মাসের অগ্রগতির প্রতিবেদন দাখিল করে বাংলাদেশ।

প্রসঙ্গত, ২০১২ সালের ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ওয়াশিংটনে প্রথম অংশীদারি সংলাপ অনুষ্ঠিত হয়। তারপর থেকে প্রতিবছর একবার ঢাকা, পরের বার ওয়াশিংটনে এই সংলাপের আয়োজন করা হয়। তবে করোনার কারণে গত দুই বছর এই সংলাপ অনুষ্ঠিত হয়নি। সবশেষ ২০১৯ সালের জুন মাসে ঢাকায় অংশীদারি সংলাপ অনুষ্ঠিত হয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com