বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জ আদালতে ভিপি কৌশুলীর কক্ষ থেকে ৬শ নথি চুরি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ১৯৩ বার

সিরাজগঞ্জ আদালতের ভিপি (অর্পিত সম্পত্তি) কৌশুলীদের কক্ষের তালা ভেঙ্গে প্রায় ৬শ গুরুত্বপূর্ণ নথি ও পুরাতন ডাইরি চুরি করেছে দুবৃত্তরা। সোমবার  রাতে আদালতের সরকারি কৌশুলী (জিপি) অ্যাডভোকেট এসএম আব্দুল ওহাব এমন অভিযোগ করেন।

তিনি জানান, সিরাজগঞ্জ পুরাতন কালেক্টরেট ভবনে ভিপি কৌশুলীদের কক্ষের কয়েকটি আলমারীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার ফাইল ও পুরাতন ডাইরি রক্ষিত ছিল। গত শনিবার ও রোববার পর পর দুদিন রাতে ওই কক্ষের তালা ভেঙে আমার এবং এজিপি অ্যাডভোকেট বরাত আলী ও এজিপি অ্যাডভোকেট আব্দুল আজিজের প্রত্যেকের প্রায় দুই শতাধিক করে মোট ছয় শ মামলার কোর্ট ফাইল চুরি হয়েছে। এছাড়াও বেশ কিছু পুরাতন ডাইরিও গায়েব হয়েছে। প্রথম দিনে তালা ভাঙ্গা হলেও নথি চুরির বিষয়টি বোঝা যায়নি। দ্বিতীয় দিন রোববারও তালা ভাঙা দেখে সন্দেহ হয়। তখন দেখা যায় আলমারির ভেতরে ও উপরে থাকা নথিগুলো গায়েব হয়ে গেছে।

তিনি বলেন, আমাদের পেশাগত ক্ষতি ও মোয়াক্কেলদের ক্ষতি সাধনের উদ্দেশ্যে এই চুরির ঘটনা ঘটেছে। টাকার মূল্যে এ ক্ষতির হিসাব করা যাবে না। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে বলেও জানান তিনি।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, সরকারি কৌশুলীদের নথি চুরির বিষয়ে একটি অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com