বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

বিচারের নামে যেন অবিচার না হয় : রাষ্ট্রপতি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ১৫৭ বার

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ উন্নয়নের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে জনপ্রতিনিধি, সরকারি কর্মচারী ও স্থানীয় জনসাধারণকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।

তিনি রোববার রাতে মিঠামইন উপজেলার রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ হাওর এলাকার আইন-শৃঙ্খলা পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার জন্য সবাইকে তাগিদ দেন।

তিনি মাদকমুক্ত পরিবেশ এবং বাল্যবিবাহ রোধে এলাকার সচেতন মানুষসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোরও নির্দেশ দেন।

রাষ্ট্রপতি জনপ্রতিনিধি বিশেষ করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সদস্যদের উদ্দেশে বলেন, আপনারা বিচারের নামে কখনো অবিচার করবেন না। জনগণ যাতে আপনাদের ওপর আস্থা রাখতে পারে সে রকম কাজ করবেন।

এলাকায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম এবং নতুন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে জনস্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।

‘হাওর এলাকার উন্নয়ন দেশের অন্যান্য এলাকার চেয়ে ভিন্ন ও জটিল। তাই আমাদের উন্নয়ন চাহিদা অনেক এবং ইচ্ছে করলে সকল চাওয়া পাওয়া পূরণ করা সম্ভব হয় না।’

রাষ্ট্রপ্রধান বলেন, হাওর এলাকার অবকাঠামো, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতে উন্নয়ন প্রক্রিয়ার যথেষ্ট অগ্রগতি হয়েছে।

আবদুল হামিদ এলাকার জনস্বার্থ বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন চাহিদা পূরণে পদক্ষেপ নেয়ারও আশ্বাস দেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রেজওয়ান আহমেদ তৌফিক এমপি, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আছিয়া আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সিদ্দিকী, মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহজাহান মিয়া, অধ্যাপক ডাক্তার সোহেল রেজা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, প্রচার সম্পাদক মোহাম্মদ মঈনউদ্দীন ও মিঠামইন ইউনিয়নের চেয়ারম্যান শরীফ কামাল প্রমুখ।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com