বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

শেখ রাসেল সেনানিবাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ২৫৭ বার

শেখ রাসেল সেনানিবাস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে গণভবন থেকে শরীয়তপুরের জাজিরায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সেনানিবাস উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, কারো সঙ্গে যুদ্ধ নয়, তবে বহিঃশত্রু আক্রমণ করলে আমরা যেন প্রতিহত করতে পারি। সেভাবেই গড়ে তোলা হয়েছে সশস্ত্র বাহিনীকে।

প্রধানমন্ত্রী আরও বলেন, পদ্মা সেতুতে যান চলাচল শুরু হলে দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যা দূর হবে। উন্নয়ন হবে এসব এলাকার মানুষের। তাদের জীবনযাত্রায় পরিবর্তন আসবে।

উল্লেখ্য, মাওয়া ও জাজিরা দুই প্রান্ত মিলিয়ে ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৯৯ কম্পোজিট ব্রিগেড হিসেবে গড়ে তোলা হয়েছে এই সেনানিবাস। পদ্মার তীরের ২৩৫ একর জমির ওপর ১৩২০ কোটি টাকা ব্যয়ে সেনানিবাসে তিনটি প্রধান ইউনিট রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com