বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ শান্তিরক্ষী নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ১৮৫ বার

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে আটজন জাতিসঙ্ঘ শান্তিরক্ষীসহ একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে আরোহীদের কেউই জীবিত নেই বলে মঙ্গলবার জাতিসঙ্ঘের একজন মুখপাত্র জানিয়েছেন।

এর আগে, জাতিসঙ্ঘের মুখপাত্র স্টিফেন দুজারিচ বলেন, হেলিকপ্টারটি উত্তর কিভু প্রদেশে বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে ছয়জন ক্রু ছিল, যারা সকলেই পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্য। বাকি দুজন সামরিক কর্মী- একজন সার্বিয়ার এবং অপরজন রাশিয়ান ফেডারেশনের।

দুজারিচ বলেন, দলটি রুটশুরু শহরের দক্ষিণ-পূর্বে শানজু এলাকার একটি অঞ্চলে যুদ্ধরতদের অবস্থান নির্ণয়ের অভিযানে গিয়েছিল।

তিনি বলেন, হেলিকপ্টারটি যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সেখানে গিয়েছিল। তিনি দুর্ঘটনার কারণ জানাতে অস্বীকার করে বলেন, এখনো তদন্ত চলছে।

কঙ্গোর ইউএন স্টেবিলাইজেশন মিশন টুইটারে দুর্ঘটনা কবলিত এলাকাটি চিহ্নিত করে একটি মানচিত্র প্রকাশ করেছে।

পৃথকভাবে কঙ্গো সেনাবাহিনী হেলিকপ্টারটিতে গুলি করার জন্য এম২৩ বিদ্রোহী গোষ্ঠীকে অভিযুক্ত করেছে। তারা বলছে, হেলিকপ্টারটি বিদ্রোহীদের দ্বারা নিয়ন্ত্রিত একটি অঞ্চলে পড়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com