শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

ঢাকার যানজট নিরসনে সাবওয়ে নির্মাণ হচ্ছে : সেতুমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ১৯৮ বার

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা শহরের যানজট নিরসনে সাবওয়ে নির্মাণ হচ্ছে। এখন সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা চলছে।

আজ বৃহস্পতিবার সংসদে সরকারি দলের দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ঢাকা শহরে যানজট নিরসনে সাবওয়ে নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষা চলছে। ফেব্রুয়ারি পর্যন্ত এর ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে। এটি সম্পন্ন হলে অর্থায়ন নিশ্চিত সাপেক্ষে সাবওয়ে নির্মাণ প্রকল্প বাস্তবায়ন কাজ শিগগিরই শুরু হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com