বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

খনি দুর্ঘটনায় মধ্য সার্বিয়ায় কমপক্ষে ৮ জন নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ১৯১ বার

সার্বিয়ার একটি খনিতে দুর্ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০জন। সার্বিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আরটিএস এক প্রতিবদনে এ খবর জানিয়েছে।

মধ্য সার্বিয়ার সোকো কয়লা খনিতে স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আরটিএসের প্রতিবেদনে বলা হয়েছে, খনির সুড়ঙ্গের কিছু অংশ ধসে পড়লে শ্রমিকেরা ভেতরে আটকা পড়ে।

দুর্ঘটনাস্থলের পাশের এলাকা আলেক্সিনাকের মেডিক্যাল সেন্টারের প্রধান রোডলজুব জিভাডিনোভিচ জানান, ১৮ জনকে তার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বেশিরভাগই সামান্য আহত হয়েছেন।

টিভি প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার সময় ৪৯ জন শ্রমিক খনির ভেতরে ছিলেন। তাৎক্ষণিকভাবে আর বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বেলগ্রেডের প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত সোকো খনি থেকে কয়লা উত্তোলন করা হচ্ছে বিংশ শতকের গোঁড়ার দিক থেকে। ১৯৯৮ সালে এক দুর্ঘটনায় ২৯ জন খনি শ্রমিক নিহত হয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com