শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

বিশ্বে করোনায় মৃত্যু ৬১ লাখ ৭৬ হাজার ছাড়াল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ১৯০ বার

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬১ লাখ ৭৬ হাজার ছাড়িয়েছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ১১টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৬১ লাখ ৭৬ হাজার ১৯৫ জনে। মোট আক্রান্ত হয়েছেন ৪৯ কোটি ১৮ লাখ পাঁচ হাজার ২৬০ জন।

এছাড়া সুস্থ হয়েছেন মোট ৪২ কোটি ৬৭ লাখ ৭১ হাজার ৩৭৮ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ১৮ লাখ ৩২ হাজার ৬১২ জন। মোট মারা গেছেন ১০ লাখ আট হাজার ১৯৮ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩০ লাখ ২৯ হাজার ৪৪ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২১ হাজার ৩৮৮ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৮১৬ জন। ছয় লাখ ৬০ হাজার ২৬৯ জন মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com