বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

টানা চারবারের মতো ক্ষমতায় হাঙ্গেরির ভিক্টর অরবান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ১৮৬ বার

হাঙ্গেরির প্রধানমন্ত্রী হিসেবে টানা চারবারের মতো ক্ষমতায় আরোহন করতে যাচ্ছেন ভিক্টর অরবান। খবর গার্ডিয়ানের। রবিবার রাত পর্যন্ত ৮৬ ভাগ ভোট গণনা সম্পন্ন হয়েছিল। ৫৩ শতাংশ ভোট পেয়ে অরবানের ফিদেসজ পার্টি এগিয়ে আছে। ১৯৯টি আসনের মধ্যে ১৩৫টিতেই অরবানের দল জিতবে বলে ধারণা করা হচ্ছে।

জয় সুনিশ্চিত হওয়ার পর সমর্থকরা রাজধানী বুদাপেস্টে দলের সদর দফতরের সামনে ভিড় জমান। তারা ‘ভিক্টর’, ‘ভিক্টর’ বলে স্লোগান দেন।

২০১০ সাল থেকে প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন ভিক্টর অরবান। এর আগে ১৯৯৮ থেকে ২০০২ পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি। জয় পাওয়ার পর সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় ভিক্টর অরবান বলেন, ‘পুরো বিশ্ব দেখতে পাচ্ছে যে আমাদের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক, রক্ষণশীল, দেশপ্রেমের রাজনীতির ব্রান্ড জিতেছে। ইউরোপকে আমরা এই বার্তা দিতে চাই যে, এ জয় অতীত নয়, ভবিষ্যত।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com