শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

কিয়েভ ও চেরনিহিভ থেকে রুশ সেনা প্রত্যাহার : পেন্টাগন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ১৯৮ বার

ইউক্রেনের কিয়েভ ও চেরনিহিভ অঞ্চল থেকে রুশ সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কর্মকর্তারা। বুধবার পেন্টাগনের কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘কিয়েভ ও চেরনিহিভ অঞ্চলে থাকা রুশ সেনা প্রত্যাহার করে পুনরায় বেলারুশ ও রাশিয়ায় মোতায়েন করা হয়েছে।‘ খবর বিবিসি ও আল-জাজিরা।

পরে পেন্টাগন মুখপাত্র জন কিরবি বলেন, ‘আমরা এখন কিয়েভ কিংবা তার আশেপাশে এবং চেরনিহিভ কিংবা তার আশেপাশে আর কোনো রুশ সেনা দেখতে পাচ্ছি না।’

তিনি দাবি করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার কৌশলগত লক্ষ্যের কোনো কিছুই অর্জন করতে পারেননি। জন কিরবি বলেন, তিনি প্রকৃতপক্ষে কেবল ছোট জনগোষ্ঠীর কেন্দ্র নিয়ন্ত্রণে নিয়েছেন, তারা খারকিভ দখল করেনি।

মাত্র কয়েক দিন আগে রাশিয়া ঘোষণা দিয়েছেন তারা ইউক্রেনে পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলে নজর দেবে। নাম প্রকাশে অনিচ্ছুক পেন্টাগনের সিনিয়র কর্মকর্তা বলেন, ভবিষ্যতে হয়তো রুশ বাহিনী আবারও কিয়েভ অভিমুখী আগাতে পারে। তবে প্রত্যাহার হওয়া সেনারাই ফিরে আসবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

এদিকে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে আরও কীভাবে সহায়তা করা যায় সে বিষয়ে আলোচনার করতে ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীরা ব্রাসেলসে দ্বিতীয় দিনের মতো বৈঠকে বসেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com