বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

ভারতীয় ক্রিকেটাররা আগেই মাঠ ছেড়েছিল!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০
  • ৩৭০ বার

গৌহাটিতে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ বৃষ্টিতে পণ্ড হওয়ার পর কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে। আসাম ক্রিকেট সংস্থার সচিব দেবজিত্ সাইকিয়ার দাবি, রোববার স্থানীয় সময় রাত ৯টার মধ্যেই সব ক্রিকেটার স্টেডিয়াম ছেড়ে চলে যান। তাহলে সাড়ে ৯টায় কেন আম্পায়াররা পিচ পরিদর্শন করতে গেলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাইকিয়া।

রোববার রাত সাড়ে ৯টায় শেষ পিচ পরিদর্শনের ২৫ মিনিট পর অর্থাৎ স্থানীয় সময় রাত ৯টা বেজে ৫৫ মিনিটে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। কিন্তু আসাম ক্রিকেট সংস্থার সচিব সাইকিয়া প্রশ্ন তুলেছেন, শেষ পিচ পরিদর্শনের আগে কেন ক্রিকেটাররা হোটেলে ফিরে গেলেন? একই সঙ্গে তিনি দাবি করেছেন, পিচ শুকোনোর জন্য তাদের মাত্র এক ঘন্টা দেয়া হয়েছিল। আর একটু বেশি সময় পেলে পিচকে খেলার উপযুক্ত করে তোলা যেত বলে দাবি করেছেন তিনি।

এদিকে গৌহাটিতে এক বলও খেলা না হওয়ার জন্য আসাম ক্রিকেট সংস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ভারতীয় দলের ম্যানেজার। তার দাবি পিচ কভারে ফুটো ছিল। যার ফলে বৃষ্টির পানি পিচে ঢুকে যায়। পিচ কিউরেটরদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতিরও অভিযোগ তুলেছেন কোহলিদের ম্যানেজার। গোটা বিষয় নিয়ে আসাম ক্রিকেট সংস্থার বিরুদ্ধে কড়া রিপোর্ট বিসিসিআইতে জমা দিতে চলেছেন ভারতীয় দলের ম্যানেজার।
সূত্র : জি নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com