বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

ঈদে লম্বা ছুটির ফাঁদে পড়বে দেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ২৫৬ বার

গত দুই বছরে প্রাণঘাতি মহামারী করোনাভাইরাসের প্রভাবে ঈদ উৎসবে ভাটা পড়েছিল। ছুটির বদলে ছিল বিধি-নিষেধ। তবে এবার পবিত্র ঈদুল ফিতরে লম্বা ছুটি পেতে যাচ্ছেন চাকরিজীবীরা।

সরকারি কর্মদিবসের হিসাব অনুযায়ী ২৮ এপ্রিল বৃহস্পতিবার শেষ অফিস। পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এরপর ১ মে রোববার মে দিবসের ছুটি। ২ থেকে ৪ মে ঈদের ছুটি। মাঝে একদিন বৃহস্পতিবার (৫ মে) কর্মদিবস। এরপর ফের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। মাঝে একদিন ছুটি ঘোষণা করলে টানা নয় দিনের বিশাল ছুটির ফাঁদে পড়বে দেশ।

৫ মে সরকার ছুটি ঘোষণা না করলেও এদিন অফিস খুব একটা স্বাভাবিক হবে না বলেই ধারণা করা যাচ্ছে। সরকারি, বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা ওই এক দিনের ছুটির জন্য আবেদন জমা দিয়েছেন নিজ নিজ দফতরে। অন্যদিকে আগামী ২৭ এপ্রিল থেকে গার্মেন্টসে পর্যায়ক্রমে ছুটি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইতোমধ্যেই অনেকেই প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ি ফেরার টিকিট বা বিকল্প ব্যবস্থাও করে রাখছেন। অন্যদিকে মানুষজন যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন সে ব্যাপারেও প্রশাসন থেকে শুরু করে সব পর্যায়ে আগাম প্রস্তুতি নেয়া শুরু হয়েছে।

মানুষ যেন নির্বিঘ্নে বাড়িতে ফিরে প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পারেন সেজন্যে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়া ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষগুলোকে ঝামেলামুক্তভাবে গন্তব্যে ফেরানোর আশা প্রকাশ করছেন পরিবহন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com