সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে মোরশেদ হত্যায় গ্রেপ্তার ৫

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ১৬১ বার

কক্সবাজারে মোরশেদ আলী নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শুক্রবার ভোরে টেকনাফ থেকে র‌্যাব-৭ এর সদস্যরা তাদের গ্রেপ্তার করে। সেচ প্রকল্প নিয়ে বিরোধের জেরে মোরশেদকে হত্যা করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-মাহমুদুল হক, মোহাম্মদ আলী, মোহাম্মদ আব্দুল্লাহ, আবদুল আজিজ ও নুরুল হক।

র‍্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মাহফুজুর রহমান জানান, গ্রেপ্তার আসামিরা ঢাকায় পালানোর চেষ্টা করছিলো। তবে মামলার প্রধান আসামি আবদুল মালেকসহ বেশিরভাগ আসামিই এখনও পালাতক রয়েছে।

আসামিদের বরাত দিয়ে র‍্যাব জানায়, হত্যার আগে মারধর সহ্য করতে না পেরে আকুতি জানিয়ে মোরশেদ বলেন, ‘এখন বেশি ক্লান্ত লাগছে, একটু পর ইফতার করব। ইফতার শেষ করলেই তোমরা আমায় মেরো।’ তবে আসামিরা তাকে সে সুযোগ দেয়নি।

গত ৭ এপ্রিল কক্সবাজারের পিএমখালীর বাসিন্দা মোরশেদ আলী ইফতারি কেনার জন্য স্থানীয় চেরাংঘর স্টেশনে গেলে সেখানে তাকে ঘিরে ধরে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com