বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় শপিংমলে গোলাগুলি, আহত ১৪

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ২৩৯ বার

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের কলাম্বিয়া শহরে একটি শপিংমলে গোলাগুলির ঘটনায় ১৪ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৬ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন ১০ জন এবং তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। গুলি করার দায়ে পুলিশ ইতোমধ্যে ২২ বছর বয়সি এক যুবককে গ্রেফতার করেছে বলে জানা গেছে।

কলম্বিয়ার পুলিশ প্রধান উইলিয়াম হলব্রুক বলেছেন, কলম্বিয়ানা সেন্টার মলে গুলির ঘটনাটি সন্ত্রাসী হামলা নয়। আগে থেকেই একে অপরকে চেনেন এমন একদল সশস্ত্র ব্যক্তির মধ্যে ওই সংঘর্ষ হয়েছে।

 

তিনি আরও বলেন, গোলাগুলির প্রকৃত কারণ এখন পর্যন্ত জানা যায়নি।  এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। তবে ১০ জন বন্দুকের গুলিতে আহত হয়েছেন এবং তাদের মধ্যে আটজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল অবস্থায় রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com