বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

হানিমুনের সময়ও নেই তাদের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ১৮৬ বার

সদ্য বিয়ে করলেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। নিয়েছিলেন মাত্র ৫ দিনের ছুটি। বিয়ের অনুষ্ঠান শেষ হতেই রণবীরকে ফিরতে হয়েছে কাজে। আপাতত হানিমুনে যাওয়ারও সময় মিলছে না তাদের।

গত ১৮ এপ্রিল সদ্যবিবাহিত রণবীরকে দেখা গেল টি-সিরিজ অফিসের বাইরে। সাধারণ পোশাকে ফিরে গিয়েছেন আবার। সাদা টি-শার্ট আর কার্গো প্যান্টের ওপর আলগোছে চাপানো চেকার্ড শার্ট। ঘরে নববধূ থাকলেও স্পষ্টতই কাজে মন দিতে হচ্ছে রণবীরকে। অন্যদিকে একদম বসে থাকার সুযোগও নেই আলিয়ার। করণ জোহরের পরিচালনায় ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র কাজ শুরু হবে শিগগিরই। তাতে অভিনয় করছেন আলিয়া। আর হিমাচল প্রদেশে ‘পশু’র প্রথম দফার শুটিং শুরু করবেন রণবীর। এর পরই তাকে উড়াল দিতে হবে স্পেনের উদ্দেশে।

মে মাসজুড়ে সেখানে ও মুম্বাইয়ে থাকতে হবে তাকে। আলিয়াকেও যেতে হবে পশ্চিমের দিকে। কারণ তার প্রথম হলিউড ছবি ‘হার্ট অব স্টোন’-এর কাজ শুরু করবেন গ্যাল গ্যাডটের সঙ্গে। অন্যদিকে চলতি বছরের ৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে এ জুটির আলোচিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমাতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, মৌনি রায় এবং নাগার্জুন। ‘রণলিয়া’র বিয়েতে এসে অয়ন মুখোপাধ্যায় উপহার হিসেবে ছবির প্রথম গান ‘কেশরিয়া’র একটি ঝলক ভাগ করে নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com