মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

রাশিয়া অন্য দেশেও হামলা চালাতে চায় : জেলেনস্কি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ১৬১ বার

রাশিয়া অন্য দেশেও হামলা চালাতে চায় বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল শুক্রবার রাতে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইউক্রেনে হামলা অন্যান্য হামলার সূচনা মাত্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জেলেনস্কি তার নিয়মিত দেওয়া রাতের বক্তব্যে বলেছেন, ‘(রাশিয়ার হামলার) তালিকায় আমরা সবার প্রথমে আছি। এরপর কাদের ওপর হামলা হবে?’

এর আগে ইউক্রেনে রাশিয়া কী অর্জন করতে চায় তা নিয়ে খোলাখুলিভাবে কথা বলেছিলেন রাশিয়ার কমান্ডার মেজর জেনারেল রুস্তম মিনেকায়েভ। তিনি বলেছিলেন, ইউক্রেনের দনবাস ও দক্ষিণাঞ্চল পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে চান তারা। এর মাধ্যমে ক্রিমিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি হবে, যা ২০১৪ সালে দখল করা হয়েছিল।

লক্ষ্যে সফল হলে এর মাধ্যমে মলদোভায় রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী অধ্যুষিত অঞ্চল ট্রান্সনিস্ট্রিয়া অঞ্চলে প্রবেশাধিকার পেয়ে যাবে মস্কো।

সেদিকে ইঙ্গিত করে জেলেনস্কি বলেন, তিনি এর আগে অসংখ্যবার বলেছেন- রাশিয়া অন্য দেশও দখল করতে চায়। ইউক্রেনে হামলা সে লক্ষ্যপূরণের চেষ্টার শুরু মাত্র। রাশিয়ান ফেডারেশনের এ লক্ষ্য ভণ্ডুল করার সর্বাত্মক চেষ্টা করবেন তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com