বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

ওয়াশিংটনের অভিজাত এলাকায় বন্দুকধারীর হামলা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ২০১ বার

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের অভিজাত এলাকায় হামলা চালিয়েছে এক বন্দুকধারী। স্থানীয় সময় শুক্রবার দুপুরে ওয়াশিংটনের কানেকটিকাট এভিনিউ-ভ্যান নেস এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে এক কিশোরীসহ আরো দু’জন আহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, ওয়াশিংটনের ওই এলাকায় মূলত অভিজাত ও উচ্চবিত্ত পরিবারগুলো বসবাস করে। ঘটনাস্থলের কাছে একটি স্কুল এবং বিশ্ববিদ্যালয় থাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

এ ঘটনার পরই বন্দুকধারীকে গ্রেফতার করতে ওই এলাকাসহ আশপাশের এলাকাগুলো লকডাউন করে তল্লাশি শুরু করে পুলিশ। সতর্কতা অবলম্বন করতে এলাকার বাসিন্দাদের বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

ওয়াশিংটনের সহকারী পুলিশ প্রধান স্টুয়ার্ট এমেরম্যান জানান, বন্দুকধারীর গুলিতে আহতদের মধ্যে প্রাপ্তবয়স্ক দু’জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। আহত কিশোরীর সামান্য জখম হয়েছিল, তার অবস্থাও স্থিতিশীল রয়েছে।

সূত্র : আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com