বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

পাঁচ বছর প্রেমের পর বিড়ালকে বিয়ে!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ১৪২ বার

বিড়ালের সঙ্গে পাঁচ বছর প্রেম করার পর অবশেষে পোষ্যটিকে বিয়েই করলেন লন্ডনের এক নারী। ডেইলি স্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ডোবোরা হোজ নামের ৪৯ বছরের ওই নারী লন্ডনের সিডকাপের বাসিন্দা। গত ১৯ এপ্রিল তিনি তার পোষ্য বিড়ালকে বিয়ে করেন।

পাঁচ বছরের এই বিড়ালের নাম মোগি; যাকে পাঁচ বছর আগে দক্ষিণ-পূর্ব লন্ডনের এক পার্কে পাওয়া গিয়েছিল ৷ সব রীতিনীতি মেনেই বিয়ে করেছেন হোজ। বিয়ের পোশাকের সঙ্গে স্মার্ট টক্সিডো পরেছিলেন তিনি। আর বিশেষ এই দিনে বিড়ালটি টাই ও টুপি পরেছিল।

ডোবোরা জানিয়েছেন, তার কিছু পাওয়ারও নেই, কিছু হারানোরও নেই ৷ সেই কারণেই তার বিড়ালকে বিয়ে করেছেন। তিনি মোগিকে ছাড়া বাঁচতে পারবেন না বলেও জানান।

ডোবোরা বলেন, এই বিড়াল তার জীবনে সন্তানের পরেই সব থেকে বেশি জরুরি৷ বিয়ের আসরে বিশেষ বন্ধুদের তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন; যারা বিয়ের আসরে উপস্থিত ছিলেন।

ডোবোরা জানান, এর আগের বাড়ির মালিক তার দুই পোষ্যকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ৷ তারপরে তিনি নতুন বাড়িতে গিয়েছিলেন,  সেখানে তার পোষ্য বিড়াল জামালকে ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি।  তারপরেই তিনি এ ধরনের সিদ্ধান্ত নেন। ডোবোরা তার বাড়ির মালিকের থেকে আর একটি বিড়াল রাখার অনুমতি নিয়েছিলেন ৷ এরপরেই মোগি ২০১৭ সালে তার ও তার দুই সন্তানের পরিবারের অংশ বিশেষে পরিণত হয়৷ নবদম্পতিকে পৃথিবীর কেউ আলাদা করতে পারবে না এমনই বিশ্বাস ডোবোরার ৷

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com