বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

১ দিনে সাড়ে ৪ হাজার ভারতীয় ভিসা প্রদান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১ মে, ২০২২
  • ১১৯ বার

ঢাকা থেকে ১ দিনে সাড়ে চার হাজার ভারতীয় ভিসা দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্র এ তথ্য জানা গেছে।

ঈদের আগে ভারতীয় ভিসা প্রত্যাশীদের সুবিধার্থে ছুটির দিনেও গতকাল শনিবার ঢাকাতেই শুধুমাত্র প্রায় ৪ হাজার ৫শ’টি ভিসা ইস্যু করেছে। আর এদিন ভিসা ডেলিভারির সুবিধার্থে সারা বাংলাদেশের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো (আইভিএসি) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু ছিল।

আজ আইভিএসি খোলা রয়েছে। এদিন ভিসা আবেদন গ্রহণ ও পাসপোর্ট ডেলিভারি দেওয়া হচ্ছে। তবে ঈদের জন্য আগামী ২-৩ মে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com