সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

হংকংয়ের পরবর্তী প্রধান নির্বাহী হচ্ছেন সেই জন লি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৮ মে, ২০২২
  • ১২৮ বার

চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের প্রধান নির্বাহী হচ্ছেন সেই সাবেক নিরাপত্তা প্রধান জন লি কা-চিউ। বর্তমান প্রধান নির্বাহী ক্যারি লামের পদে স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তিনি। রোববার ১ হাজার ৪১৬ ভোটে নির্বাচিত হলেন সাবেক বিতর্কিত নিরাপত্তা প্রধান। মাত্র আটটি ভোট তার বিপক্ষে গেছে।

হংকংয়ে প্রথমবার কোনো সাবেক প্রধান নিরাপত্তা কর্মকর্তা গুরুত্বপূর্ণ পদে বসছেন। তার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের। হংকংয়ে বেইজিংয়ের আরোপিত বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন বাস্তবায়নে ভূমিকা রাখায় ৬৪ বছর বয়সী জন লি’র ওপর ২০২০ সালে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। গণতন্ত্রপন্থী আন্দোলনকে বাধাগ্রস্ত করেছিলেন তিনি।

চীনা কর্তৃপক্ষ জানায়, ২০১৯ সালের গণতন্ত্রপন্থী বিক্ষোভের কারণে স্থিতিশীলতা পুনরুদ্ধারে আইনটি প্রয়োজনীয়। আইনটির বিরুদ্ধে নিন্দা জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com