মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

মন্ত্রীর স্ত্রীর কথায় টিটিইকে বরখাস্ত সমীচীন নয় : তথ্যমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৮ মে, ২০২২
  • ১৪৬ বার

তথ‌্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘রেলমন্ত্রী যে ওই কথিত আত্মীয়দের চেনেন না, সে তথ্য সঠিক। একই সঙ্গে মন্ত্রীর স্ত্রীর কথায় টিটিইকে সাময়িক বরখাস্ত করাও সমীচীন নয়।’

রোববার ‘মা দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে ইউনিভার্সেল মেডিক‌্যাল কলেজ হাসপাতাল এ অনুষ্ঠানের আয়োজন করে।

এসময় মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশকে আফগানিস্তানের পেছনে দিয়ে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স-আরএসএফ নিজেরাই প্রমাণ করেছে তাদের প্রতিবেদন বিদ্বেষপ্রসূত।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ চায় সব দলকে নিয়ে নির্বাচন হোক।’

গতকাল শনিবার ওয়ার্কিং কমিটির বৈঠকের বিষয়ে তিনি এসব কথা বলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com