রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মোটরসাইকেলে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৯ মে, ২০২২
  • ১৫২ বার

নোয়াখালী জেলার চাটখিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো: তুষার (২৫) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় হাসান (২৭) নামে আরো একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার রাতে নোয়াখালীর চাটখিল উপজেলায় সোবহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তুষার চাটখিল উপজেলার শ্রীনগর গ্রামের কাদের হোসেনের ছেলে।

জানা গেছে, রোববার রাতে তুষার ও তার বন্ধু হাসান চাটখিল থেকে লক্ষ্মীপুরের দত্তপাড়া নামক স্থানে যাওয়ার পথে চাটখিলের সোবহানপুর এলাকায় আসলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তুষারের মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেল থাকা হাসানও গুরুতর আহত হন। স্থানীয়রা আহত হাসানকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com