সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

৬০ লাখেরও বেশি শরণার্থী ইউক্রেন ছেড়ে পালিয়েছে : জাতিসঙ্ঘ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ২৬৯ বার

জাতিসঙ্ঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনীর আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৬০ লাখেরও বেশি শরণার্থী ইউক্রেন ছেড়ে পালিয়েছে। সংস্থা বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।

সংস্থার ওয়েবসাইটে বলা হয়েছে, ১১ মে পর্যন্ত সর্বমোট ৬ লাখ ২৯ হাজার ৭০৫ জন শরণার্থী প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছে এবং তা এখনো অব্যাহত আছে। পোল্যান্ড বিপুল সংখ্যক শরণার্থীকে আশ্রয় দিয়েছে।

শরণার্থীদের শতকরা ৯০ ভাগই নারী ও শিশু। কিন্তু ইউক্রেনের ১৮ থেকে ৬০ বছর বয়সীরা নিজ দেশের সামরিক বাহিনীকে সহযোগিতা করতে দেশ ত্যাগ করেনি। তারা ইউক্রেনীয় সামরিক বাহিনীর সাথে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার এক জরিপে বলা হয়েছে, ৮০ লাখের মতো মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। শুধু মার্চ মাসেই ৩৪ লাখ ইউক্রেনীয় নিজেদের দেশ ছেড়ে পালিয়েছে।

তবে এপ্রিলে এই সংখ্যা কমে ১৫ লাখে দাঁড়িয়েছে। মে মাসের শুরু থেকে প্রায় ৪ লাখ ৯৩ হাজার শরণার্থী বিদেশে আশ্রয় চেয়েছে।

এদিকে জাতিসঙ্ঘের আনুমানিক হিসাবে দেখা গেছে, এ বছর ৮০ লাখেরও বেশি ইউক্রেনীয় দেশ ছেড়ে পালিযে যেতে পারে।

সূত্র : এএফপি/বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com