বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

কান উৎসবে ‘মুজিব’ বায়োপিকের ট্রেলার উদ্বোধন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ১৬৫ বার

কান চলচ্চিত্র উৎসবে ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমাটির ট্রেলার উদ্বোধনের মাধ্যমে বিশ্ব সিনেমা অঙ্গনে ধ্বনিত হলো বঙ্গবন্ধু বায়োপিকের আগমন বার্তা। গত মঙ্গলবার ফ্রান্সে কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসর বসেছে। এ আসরের তৃতীয় দিন বৃহস্পতিবার ভারতীয় প্য‌াভি‌লিয়নে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে নি‌র্মিত ‘মু‌জিব এক‌টি জা‌তির রূপকার’ সিনেমা‌টির ট্রেলার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং ভারতের তথ্য ও সম্প্রচার এবং যুববিষয়ক ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, মু‌জিব চলচ্চিত্রটিতে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের জীবন, জাতির জন্য সংগ্রাম থেকে বিজয় ও পরম আত্মত্যাগের চিত্র ফুটে উঠেছে। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, ভারত সরকার, সিনেমাটির নির্মাতা, পরিচালক, শিল্পী-কলাকুশলীসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান তথ্যমন্ত্রী।

ভারতের তথ্য ও সম্প্রচার এবং যুববিষয়ক ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেন, বাংলাদেশের সঙ্গে বঙ্গবন্ধুর জীবন‌চিত্র নির্মাণের এ কাজকে তাদের জন্য অনেক গর্বের বলে তিনি মনে করেন।

ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা, ভারতের রাষ্ট্রদূত জাবেদ আশরাফ, ভারতের তথ্য ও সম্প্রচার স‌চিব অপূর্ব চন্দ্র,‌ সিনেমার প‌রিচালক শ্যাম বেনেগাল, ‌নির্বাহী প্রযোজক এফ‌ডি‌সির ব্যাবস্থাপনা প‌রিচালক নুসহাত ইয়াস‌মিন,বঙ্গবন্ধুর চ‌রিত্রে অভিনেতা আরেফিন শুভ,বঙ্গমাতার চ‌রিত্রে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, চিত্রনাট্যকার অতুল তিওয়ারী ও শামা জায়েদি, বাংলা‌দেশ অং‌শের কা‌স্টিং প‌রিচালক বাহান উদ্দিন খেলন অনুষ্ঠানে অংশ নেন।

২০২১ সালের শুরুতে সিনেমাটির চিত্রধারণ শুরু হয়। এ বছরেই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। আরেফিন শুভ ও তিশার পাশাপাশি শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদসহ শতাধিক বাংলাদেশি সিনেমাটিতে অভিনয় করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com