বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

যুদ্ধের অবসানে পুতিনের সঙ্গে দেখা করতে চান জেলেনস্কি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ১৫১ বার

যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে ভিডিও লিংকের মাধ্যমে দেওয়া ভাষণে তিনি এ ইচ্ছার কথা জানান। খবর রয়টার্সের।

ভিডিও বক্তৃতায় জেলেনস্কি বলেন, ‘যুদ্ধের অবসান ঘটাতে আমি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। কারণ পুতিনই একমাত্র রুশ শীর্ষ কর্মকর্তা। যুদ্ধ কীভাবে বন্ধ করা যায় সে ব্যাপারে আমি তার সঙ্গেই আলোচনা করতে চাই।’

একজন দোভাষীর সাহায্য নিয়ে জেলেনস্কি আরও বলেন, ‘রুশ ফেডারেশনের প্রেসিডেন্টই সব সিদ্ধান্ত নেন। সুতরাং আমরা যদি তাকে ছাড়াই এ যুদ্ধ সমাপ্তির কথা বলি, তবে তা ফলপ্রসূ হবে না।’

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট (পুতিন) ছাড়া রুশ ফেডারেশনের আর কারও সঙ্গে কোনো ধরনের বৈঠক আমি মেনে নিতে পারি না। বৈঠকের একটিই বিষয়, সেটি হচ্ছে যুদ্ধ বন্ধ করা। এই মুহূর্তে অন্য কোনো ধরনের বৈঠকের কোনো ভিত্তি নেই।’

facebook sharing button
twitter sharing button

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com