বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

নেপালে নিখোঁজ উড়োজাহাজের ধ্বংসাবশেষ থেকে ১৪ মরদেহ উদ্ধার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মে, ২০২২
  • ২৮০ বার

নেপালে ২২ আরোহী নিয়ে নিখোঁজ উড়োজাহাজের সন্ধান পেয়েছে উদ্ধারকারী দল। বিধ্বস্ত হওয়া উড়োজাহাজের আরোহীদের মধ্যে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে সোমবার কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

খবরে বলা হয়, স্থানীয়দের বরাত দিয়ে দেশটির সেনাবাহিনী জানিয়েছে- তারা এয়ারের উড়োজাহাজটি মুসতাং জেলার মানপতি হিমালের লামচে নদীর মুখে বিধ্বস্ত হয়েছে।

রোববার সকালের দিকে চার ভারতীয়, তিন জাপানি নাগরিকসহ ২২ আরোহীকে নিয়ে তারা এয়ারের ৯৯-এনএইটি উড়োজাহাজটি নিখোঁজ হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, পোখারা থেকে জমসমের উদ্দেশে উড্ডয়নের ১০ মিনিট পর সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে উড়োজাহাজটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার আগ মুহূর্তে সেটি মুসতাং জেলার লেতে এলাকার আকাশে ছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com