বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা

জার্মানিতে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, নিহত ৪

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২৫৩ বার

জার্মানির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য বাভারিয়ায় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৩০ জন। মিউনিখগামী ওই ট্রেনটিতে ৬০ জন আরোহীর মধ্যে বেশ কিছু স্কুলশিক্ষার্থী ছিল বলে জানিয়েছে দেশটির পুলিশ।

শুক্রবার দক্ষিণ জার্মানের বাভারিয়ায় একটি আঞ্চলিক ট্রেন লাইনচ্যুত ওই দুর্ঘটনার কবলে পড়ে। খবর বিবিসি’র।

খবরে জানানো হয়, জার্মানির স্থানীয় সময় শুক্রবার সোয়া ১টার দিকে ট্রেনটি গার্মিশ-পার্টেনকিরচেন থেকে মিউনিখের দিকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরে দুর্ঘটনায় পড়ে। এতে অন্তত চারজন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হন। আহতদের থেকে ১৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে কয়েকজন শিশুও রয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে কাজ শুরু করেছে একটি তদন্ত টিম।

ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ গভীর শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com