মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :

‘পদ্মা সেতু’র জন্য গাইলেন আঁখি আলমগীর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ২১১ বার

নিজস্ব অর্থায়নে গড়া স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তবায়নের পথে। আগামী ২৫ জুন এর উদ্বোধন হচ্ছে। এ নিয়ে চলছে নানা আয়োজন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) তৈরি করেছে ‘পদ্মা সেতু’ শিরোনামে গান। আর এতে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর।

‘পদ্মা সেতুর বিজয়গাথা/ ইতিহাসে বিস্ময়/ শেখ হাসিনা দেখিয়ে দিলেন কেমন করে এগিয়ে যেতে হয়’- কথায় গানটি লিখেছেন মোকাম আলী খান। আর সুর-সংগীত করেছেন মিল্টন খন্দকার। সম্প্রতি মাইটিভির অডিও স্টুডিওতে এর রেকর্ডিং করা হয়েছে।

আঁখি আলমগীর বলেন, ‘পদ্মা সেতু একটি স্বপ্নের নাম। স্বপ্ন এখন বাস্তব হয়ে ধরা দিয়েছে। এই সেতুর সঙ্গে জড়িয়ে আছে সবার আবেগ-অনুভূতি। গর্বের এই সেতু নিয়ে গানটি করে নিজের কাছেই ভালো লেগেছে।’

জানা গেছে, আঁখি আলমগীর ছাড়াও এতে কণ্ঠ দিয়েছেন কিশোর, কোনাল, রাজীব, সাব্বির জামান ও ঝিলিক। আগামী শনিবার পদ্মা সেতু এলাকায় গানটির দৃশ্যধারণ হবে। আর ভিডিও নির্দেশনায় দিবেন মাহবুবা ফেরদৌস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com