বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

জাস্টিন ট্রুডো ফের করোনায় আক্রান্ত

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১৪৮ বার

ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন; তার শারীরিক পরিস্থিতি ভালো আছে। সোমবার ট্রুডো নিজেই কোভিড-১৯ পজিটিভ হওয়ার তথ্য জানিয়েছেন বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।

রয়টার্স জানায়, প্রধানমন্ত্রী ট্রুডো সোমবার করোনা পজিটিভ হওয়ার তথ্য জানিয়ে বলেছেন- ভাইরাসে আক্রান্ত হলেও কোভিড-১৯ টিকা দেওয়ার কারণে ভালো বোধ করছেন তিনি।

টুইটারে দেওয়া এক বার্তায় ট্রুডো বলেন, করোনা শনাক্তকরণ পরীক্ষায় পজিটিভ হওয়ার পর আইসোলেশনে আছেন। করোনা রোগীদের বিষয়ে জনস্বাস্থ্য নির্দেশিকা অনুসরণ করবেন বলেও উল্লেখ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com