বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

ছাগলের কান দিয়ে মানবদেহের সার্জারি!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১৫০ বার

অনেক সময় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় মানুষের নাক ও কান। সেক্ষেত্রে ছাগলের কানের কার্টিলেজ দিয়ে করা যেতে পারে প্লাস্টিক সার্জারি। পড়ে চমকে গেলেও এমনটাই করে দেখিয়েছেন ভারতের আরজি কর মেডিক্যাল কলেজ এবং পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের কয়েকজন চিকিৎসক-গবেষক। এই অসাধ্য সাধনের ফলে উপকৃত হবেন বহু মানুষ।

পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান সিদ্ধার্থ জোয়ারদার বলেন, ছাগলের কানের কার্টিলেজের প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণ ঠিকমতো হলে এটা করা সম্ভব। এখন পর্যন্ত ১৮ জনের শরীরে এই অস্ত্রোপচার হয়েছে এবং তারা সবাই সুস্থ রয়েছেন।

সিদ্ধার্থ জোয়ারদার আরো বলেন, যে ১৮ জন রোগীর ওপর এই অস্ত্রোপচার করা হয়েছে, তাদের তিন বছর ধরে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। পরে দেখা গেছে তারা সবাই সুস্থ আছেন। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি।

আরজি কর হাসপাতাল সূত্র জানায়, ছাগলের কানের কার্টিলেজ বিশেষভাবে শোধন করে সেল কালচার পদ্ধতিতে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে সংরক্ষণ করা হয়। বিশেষ প্রক্রিয়ার ফলে এই কার্টিলেজ মানুষের শরীরে মিশে যেতে কোনো অসুবিধার সৃষ্টি করে না।

তবে সেখানে এগুলো সংরক্ষণের পর আরজি কর মেডিক্যাল কলেজের প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান রূপনারায়ণ ভট্টাচার্যের নেতৃত্বে অস্ত্রোপচার করা হয়। জানা গেছে, ছাগলের কানের কার্টিলেজের সফল প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ পদ্ধতির জন্য ভারত সরকারের ডিপার্টমেন্ট অব বায়োটেকনোলজির পক্ষ থেকে পেটেন্ট পেয়েছেন এই চিকিত্‍সক-গবেষকরা।

বাঙালি চিকিৎসক-গবেষকদের এই আবিষ্কারের ফলে এ ধরনের প্লাস্টিক সার্জারির ক্ষেত্রে খরচ অনেক কম হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com