শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ, শুরুতেই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ১৭০ বার

১৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই বাংলাদেশ, আর পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এই সিরিজেই নিজেদের ঝালিয়ে নেবে তিনটি দল।

ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভালে ৭ অক্টোবর পাকিস্তান, বাংলাদেশ ম্যাচ দিয়ে শুরু হবে এই সিরিজ। হ্যাগলি ওভালেই ত্রিদেশীয় সিরিজের সব ম্যাচ খেলা হবে। ডাবল রাউন্ড রবিন ফরম্যাটে এ সিরিজে ৯ ও ১২ অক্টোবর নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৩ অক্টোবর লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তানের।

প্রতিটি দল প্রত্যেক দলের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে, ১৪ অক্টোবর হবে ফাইনাল। পাকিস্তান ক্রিকেট বোর্ড দুই দিন আগেই এ সিরিজে খেলার কথা জানিয়েছে।

 

গ্রীষ্মকালীন এ সূচিতে বাংলাদেশ নারী ক্রিকেট দলও যাচ্ছে নিউজিল্যান্ড সফরে। এ বছরের ডিসেম্বরে বাংলাদেশ নারী ক্রিকেট দল তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে অংশ নেবে নিউজিল্যান্ডের বিপক্ষে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com