রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

৯, ৪, ৩*, ১১, ১২, ৭ ও ১৬- এমন কেন বিরাট!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০
  • ৩৪৬ বার

চার নম্বরে নেমে শেষ সাতটি ইনিংসে বিরাটের স্কোর যথাক্রমে ৯,৪,৩*,১১,১২,৭ ও ১৬।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে প্রথম ম্যাচে ১০ উইকেটে বিরাট হারের পর প্রশ্নের মুখে অধিনায়কের সিদ্ধান্ত। ওয়াংখেড়েতে বিরাট কোহলি কেন চার নম্বরে নামলেন, সেনিয়ে চলছে কাটাছেঁড়া। সাবেক অজি ওপেনার ম্যাথু হেডেন মনে করেন, তিন নম্বরে বিরাট কোহলির নামা নিয়ে কোনও বিতর্কই হতে পারে না। ওর ৩ নম্বরেই আসা উচিত।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেই ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা করেছে টিম ইন্ডিয়া। দারুণ ফর্মে থাকা কেএল রাহুলকে সুযোগ দিতে গিয়ে ৪ নম্বরে ব্যাটিং করতে এসেছেন বিরাট কোহলি। ওপেনিং করেছেন রোহিত শর্মা ও শিখর ধবন। রোহিত আউট হওয়ার পর মাঠে নামেন কেএল রাহুল। দক্ষিণী ডান হাতি ফেরার পর বিরাট কোহলি নামেন। ১৪ বলে ১৬ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন অধিনায়ক। ব্যুমেরাং হয়েছে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। দলের কোনও লাভ হয়নি।

সে কথাই শোনা গেল অজি ওপেনার ম্যাথু হেডেনের মুখে। তাঁর মতে, ২৩০টার মতো একদিনের ম্যাচে ১৮০টায় ৩ নম্বরে খেলেছে বিরাট কোহলি। ১০ হাজারের উপরে তার রান। বিরাটের ব্যাটিং অর্ডার নিয়ে বিতর্কের কোনো সুযোগই নেই। তিন নম্বরই ওর আদর্শ জায়গা।

কী বলছে পরিসংখ্যান?

৩ নম্বরে নেমে বিরাটের ব্যাটিং গড় ৬৩.৪। সেখানে ৪ নম্বরে তাঁর গড় ৫৬.৫। চার নম্বরে নেমে শেষ সাতটি ইনিংসে বিরাটের স্কোর যথাক্রমে ৯,৪,৩*,১১,১২,৭ ও ১৬।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের একদিনের সিরিজে প্রথম ম্যাচেই হেরে বসে আছে টিম ইন্ডিয়া। ১০ উইকেটে ম্যাচ পকেটে পুরে নিয়েছে অজিরা।
সূত্র : জি নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com