বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

হ্যাকিংয়ের কবলে ব্রিটিশ সেনাবাহিনীর টুইটার-ইউটিউব অ্যাকাউন্ট

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১৮৪ বার

যুক্তরাজ্যের সামরিক বাহিনীর টুইটার ও ইউটিউব অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। পরে অবশ্য তা পুনরুদ্ধার করা হয়। তবে তার আগেই অ্যাকাউন্টের নাম পরিবর্তন এবং টুইটারে বেশ কয়েকটি রিটুইট করা হয়। এ ঘটনায় তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে ব্রিটিশ সেনাবাহিনী।

সোমবার বিবিসির খবরে বলা হয়, ইলন মাস্কের ছবি ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সির ভিডিও ইউটিউব চ্যানেলে প্রচার করেছে হ্যাকাররা। টুইটার ফিড এনএফটি-এর সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকটি পোস্ট রিটুইট করতে দেখা গেছে। বিনিয়োগের জন্য এক ধরনের ইলেকট্রনিক আর্টওয়ার্ক এটি।

সেনাবাহিনী অ্যকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলছে যে তারা তথ্য সুরক্ষাকে ‘অত্যন্ত গুরুত্ব সহকারে’ নিয়েছে এবং সমস্যাটির সমাধান করছে। দুটি অ্যাকাউন্টই পুনরুদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে তারা।

সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, যদিও আমরা এখন সমস্যাটির সমাধান করেছি, তদন্ত চলছে এবং ঘটনাটি স্পষ্ট না হওয়া পর্যন্ত মন্তব্য করা অনুচিত হবে। তবে এ ঘটনার জন্য কারা দায়ী সেটি এখনো পরিষ্কার নয়।

অ্যাকাউন্ট পুনরুদ্ধারের পর ব্রিটিশ সেনাবাহিনী এক টুইট বার্তায় জানায়, ‘আমাদের ফিডে সাময়িক অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী। আমরা এই ঘটনার সম্পূর্ণ তদন্ত করব এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করবো। আমাদের অনুসরণ করার জন্য ধন্যবাদ এবং স্বাভাবিক পরিষেবা এখন আবার শুরু হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com