মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

পাকিস্তান দূতাবাসের অসৎ উদ্দেশ্য নেই : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ১৩৪ বার

ঢাকায় পাকিস্তানের হাইকমিশন নিজস্ব ফেসবুক পেজে তাদের জাতীয় পতাকার সাথে বাংলাদেশের জাতীয় পতাকা জুড়ে দিয়ে পোস্ট করার পেছনে কোনো ‘অসৎ উদ্দেশ্য নেই’ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তবে আপত্তি জানানো পর দূতাবাসের ফেসবুক পেজ থেকে সেই পোস্টটি সরিয়ে নেয়া হয়েছে।

‘ডিএইচ পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন’ উপলক্ষে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড. মোমেন এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের কোনো ধরনের অসৎ উদ্দেশ্য নেই। আমরা তাদের বলেছি যে, এখানে এটি বাদ দিলেই ভালো হয়। তবে পাকিস্তান হাইকমিশন বলছে যে, তাদের দেশের পতাকা এবং অন্য দেশের পতাকা একসঙ্গে মিলিয়ে তারা এ ধরনের ছবি তৈরি করে থাকে।’

গত ২১ জুলাই বাংলাদেশের জাতীয় পতাকার সাথে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে ফেসবুক পেজে ওই পোস্ট করে ঢাকায় পাকিস্তান হাইকমিশন। যা পরে তাদের ফেসবুকের কাভার পেজেও ব্যবহার করা হয়।

এ নিয়ে সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হাইকমিশনকে বাংলাদেশের পতাকার ছবি নামিয়ে নিতে বলা হয়।

এর পর রোববার দুপুরে নিজেদের ফেসবুকের কাভার পেজ থেকে বাংলাদেশের পতাকা সরিয়ে নেয় পাকিস্তান হাইকমিশন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com